Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ১০:৫৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » যুবদল নেতা পরিচয়ে সাংবাদিককে হুমকি,অডিও ভাইরাল
৯ April ২০২৫ Wednesday ১২:৩৫:৪১ AM
Print this E-mail this

যুবদল নেতা পরিচয়ে সাংবাদিককে হুমকি,অডিও ভাইরাল


নিজস্ব প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক মো. সিদ্দিকুর রহমানকে হুমকি দিয়েছেন জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সোহাগ। এ সক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, পৌরসভার পশ্চিম বাউফল নূরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের অনিয়মের বিষয়ে সাংবাদিক সিদ্দিক সরেজমিন দেখার জন্য যান। সেখানে গিয়ে ঠিকাদারকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। কিছুক্ষণ পর ঐ নম্বর থেকে ফোন আসে সিদ্দিকের মোবাইলে।

ঐ ফোনের কল রেকর্ডে শোনা যায়, ‘আমি জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক। ১৭ বছর পর একটি কাজ পেয়েছি। তুই কাজের সাইডে কেন গিয়েছো? কীসের জন্য যাবে? অনিয়ম করলে অফিস দেখবে, আপনি কেন যাবেন? আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার? সাংবাদিকদের কাজ কি সাইডে? সাইডে খোট খাইতে যাও? আমি আসতেছি, তুই ওখানে থাক। খোট খাওয়াইতে আছি, তুই থাক। তুই অফিসে যোগাযোগ কর। ফাইজলামি? আমি বাউফল আসতেছি, তুই থাক। তোকে দেখে নেব।’ এই বলে ফোন কেটে দেওয়া হয়।

এ বিষয়ে সিদ্দিকুর রহমান বলেন, ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। অনিয়ম চোখে পড়ায় শ্রমিকদের কাছ থেকে নির্মাণকাজের দায়িত্বে থাকা ব্যক্তির মোবাইল ফোন নম্বরে কল করলে তিনি প্রথমে ধরেননি। পরে তিনি ফোন করেন এবং সাংবাদিক পরিচয় পাওয়ার পর দেখে নেওয়ার হুমকি দেন, অনেক অসৌজন্যমূলক ও অশালীন আচরণ করেন। তিনি এ বিষয়ে তার ইউনিটির অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে আইনানুগ পদক্ষেপ নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা হুমায়ুন কবির বলেন, ‘তার মোবাইল ফোন থেকেই কথা হয়েছে। তবে তিনি হুমকি দেননি। তার ফোন দিয়ে তার-ই বন্ধু সোহেল সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন, যিনি ঐ কাজের ঠিকাদার। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত না।’

এ বিষয়ে ঠিকাদার মো. সোহেলের মোবাইল নম্বরে কল করলেও তিনি ধরেননি। ম্যাসেজ দিলেও সাড়া দেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com