Home » পটুয়াখালী » বাউফল » নানা বিতর্কিত কর্মকান্ড বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত
৯ April ২০২৫ Wednesday ৫:০২:৫৮ PM
নানা বিতর্কিত কর্মকান্ড বাউফল উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত
নিজস্ব প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংগঠন পরিপন্থি নানা বিতর্কিত কর্মকাÐের পড় বিলুপ্ত ঘোষনা করা হয়েছে পটুয়াখালীর বাউফল উপজেলা যুবদলের কমিটি। মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ওই সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে জিজ্ঞপ্তিতে জানানো হয়। সম্প্রতি বাউফল উপজেলা যুবদল শীর্ষ পর্যায়ে নেতাদের নানা বিতর্কিত কর্মকান্ড নিয়ে বিভিন্ন পত্রিকার সংবাদ প্রকাশ পায়। এ কারনে বিব্রত ছিল দলের হাই কমান্ড। তাই উপজেলা যুবদলের কমিটির সকল পর্যায়ে বিলুপ্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দলের একাধিক সুত্র।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী