Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৮:৫৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাবার লাশ বাড়িতে মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে
১০ April ২০২৫ Thursday ৫:২১:৫৫ PM
Print this E-mail this

বাবার লাশ বাড়িতে মেয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্রে



নিজস্ব প্রতিনিধি:

এসএসসি পরীক্ষার্থী মেয়ে তাসফিয়াকে নিয়ে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন বাবা মাহবুবুর রহমান। পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রæত মাহবুবুর রহমানকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় আর মেয়েকে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মাহবুবুর রহমানকে মৃত ঘোষণা করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নিজ বাড়ি থেকে কালিশুরী এসএ ইনষ্টিটিউশন কেন্দ্রে যাচ্ছিলেন মাহবুবুর রহমান। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। মেয়ে তাসফিয়াকে নিয়ে বাড়ি থেকে সকাল ৯টার দিকে রওয়ানা দেন তিনি। গাজিমাঝি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাহবুবুর রহমান। পরে স্থানীয়রা মেয়েকে পরীক্ষা কেন্দ্রে আর বাবাকে হাসপাতালে পাঠিয়ে দেন।
বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো. ইউসুফ বলেন, তাসফিয়া পরীক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত সে জানেনা তার বাবা বেঁচে নেই। অপরদিকে বাবা মাহবুবুর রহমানের লাশ বাড়িতে নেওয়া হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম। কালিশুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, মাহবুবুর রহমানের ৩ মেয়ের মধ্যে তাসফিয়া মেঝ। পরীক্ষার পর তাসফিয়া জানবে তার বাবা আর নেই।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com