Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৫:৪৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠিতে কেন্দ্রীয় বিএনপি নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধরের অভিযোগ
১৩ April ২০২৫ Sunday ৫:২৬:৫১ PM
Print this E-mail this

ঝালকাঠিতে কেন্দ্রীয় বিএনপি নেতার উপস্থিতিতে যুবদল নেতাকে মারধরের অভিযোগ


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের উপস্থিতিতে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদককে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৩ এপ্রিল) সকালে ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে মারধরের এ অভিযোগ করেন মঠবাড়ি ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হালিম গাজী জানান, গত ১১ এপ্রিল উপজেলার মঠবড়ি মাহামুদিয়া মাদরাসা মাঠে ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভায় বক্তব্য দেয়ার সময় মাইক্রফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্ছিত করে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। এরপর তাকে মাদরাসার একটি কক্ষে দীর্ঘক্ষণ আটকে রেখে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন ও তার সহযোগীরা।

ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। তিনি যুবদল নেতাকে মারধর ও হুমকির বিষয়ে অবগত ছিলেন। মাদরাসা কক্ষে নিয়ে মারধরের ঘটনা তাৎক্ষণিক কেন্দ্রীয় বিএনপি নেতা রফিকুল ইসলাম জামালের জানানো হয়।

কিন্তু তিনি এ ঘটনায় কোনো পদক্ষেপ নেয়ার পরিবর্তে নাসিম আকনের পক্ষে অবস্থান নেন এবং ধমক দিয়ে বলেন, রাজাপুরে রাজনীতি করতে হলে নাসিম আকনের কথা মতো চলতে হবে। অন্যথায় কাউকেই রাজনীতি করতে দেওয়া হবে না। সংবাদ সম্মেলন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও বিভাগীয় সাংগঠনিক টিম এবং জেলা বিএনপি নেতৃবৃন্দের কাছে এ ঘটনার বিচার দাবি করেছেন যুবদল নেতা হালিম গাজী। এ ব্যাপারে রাজাপুর উপজেলা বিএনপির দলীয় পদ স্থগিত হওয়া সাধারণ সম্পাদক নাসিম আকন জানান, তিনি এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এমন অভিযোগ উত্থাপন করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com