Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে মেয়াদ উর্ত্তীণ ‘রং’ বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা
১৭ April ২০২৫ Thursday ৫:১৩:৪৯ PM
Print this E-mail this

বরিশালে মেয়াদ উর্ত্তীণ ‘রং’ বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা


নগর প্রতিনিধি:

বরিশালে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন কোম্পানির রং বিক্রি ও অতিরিক্ত মূল্যে বিক্রির আপরাধে তিনটি হার্ডওয়ারের দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নগরীর লাইন রোড এলাকায় হার্ডওয়ারের দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিউ কমান্ডার হার্ডওয়ার দোকানের নিপ্পন পেইন্ট নামে রং এর মেয়াদ উত্তীর্ণ থাকার অপরাধে ১৫ হাজার, মেসার্স নাসির হার্ডওয়্যারকে অতিরিক্ত দাম ও মেয়াদ উত্তীর্ণ থাকার কারনে ২০ হাজার টাকা, একই অপরাধে জে এন্ড জে টুলস সপ হার্ডওয়ার দোকানের ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, হার্ডওয়ারের দোকানগুলোতে পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদ শেষের তারিখ না থাকা, অতিরিক্ত দামে বিক্রিসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি রংয়ের দোকানে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক জনাব ইন্দ্রানী দাস ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলকসহ এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com