বরগুনার তালতলীতে মো. আঃ ওয়াহাব শিকদার (৫০) নামের একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আঃ ওয়াহাব শিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯ টার দিকে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বড় অংকুজানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওয়াহাব শিকদারকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পারিবারিক কলহের জের এ ঘটনা ঘটেছে বলে জানান তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল। তিনি জানান, দীর্ঘদিন ধরে মো. আঃ ওয়াহাব শিকদারকে সঙ্গে তার স্ত্রী-সন্তানদের পারিবারিক কলহ চলছে। এর জের ধরে শুক্রবার সকালে ওয়াহাব শিকদারকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন তার ছেলে আবুল কাশেম। পরে স্থানীয়রা ওয়াহাব শিকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওয়াহাব শিকদারের স্ত্রী কাজল রেখা ও ছেলে আবুল কাশেমকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের