Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৩:৪৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » মির্জাগঞ্জ » সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের নামে মামলা
২৫ April ২০২৫ Friday ৫:৪১:২৮ PM
Print this E-mail this

সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের নামে মামলা


নগর প্রতিনিধি:

সংবাদ প্রকাশের জেরে পটুয়াখালীর দুই সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সাংবাদিক ও বিএনপি নেতা। 

ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক মামলায় আনা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য মির্জাগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। 

মামলার বাদী মো. কামরুজ্জামান মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল পত্রিকার মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে উল্লেখ করেছেন। 

বিবাদীরা হলেন, দৈনিক সমকাল পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি মুফতি সালাউদ্দিন, চ্যানেল ২৪ এর পটুয়াখালী জেলা প্রতিনিধি এম কে রানা ও মির্জাগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার মাসুম হাওলাদার। 

মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, দৈনিক সমকাল পত্রিকার অনলাইনে ১৫ এপ্রিল ও প্রিন্টে ১৬ এপ্রিল ‘চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর বিএনপি নেতার’ শিরোনামে এবং ১৬ এপ্রিল চ্যানেল ২৪ এর অনলাইনে ‘মাসে ৫০ হাজার টাকা না দিলে ব্যবসা বন্ধের হুমকি বিএনপি নেতার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। গত ১৫ এপ্রিল মাসুম হাওলাদার ওই সংবাদ তার ফেসবুকে শেয়ার করে। ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রচার করে বাদীর সামাজিক ও রাজনৈতিকভাবে মানহানি এবং হেয় প্রতিপন্ন করা হয়েছে। সংবাদ প্রচারের মাধ্যমে রাজনৈতিক সম্প্রদায়ের মধ্যে ঘৃণা, বিদ্বেষ সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাটি করেছেন বাদী। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com