Current Bangladesh Time
Wednesday May ২৭, ২০২৬ ১২:০১ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর
২৬ April ২০২৫ Saturday ৪:৫৭:৪০ PM
Print this E-mail this

মেঘনা গ্রুপের পণ্য বয়কটের ডাক মাসুদ সাঈদীর


পিরোজপুর প্রতিনিধি:

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ অন্য সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদ জানিয়েছেন পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। 

শুক্রবার (২৫ এপ্রিল) পিরোজপুর টাউন ক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলা আয়োজিত মানববন্ধনে উপস্থিত হন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র ও জিয়ানগর উপজেলার এই সাবেক চেয়ারম্যান। 

মানববন্ধনে মাসুদ সাঈদী বলেন, ‘যদি মাহমুদুর রহমানের বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হয় তবে দেশপ্রেমিক জনতা মেঘনা গ্রুপের সব পণ্য বয়কট করবে। মেঘনা গ্রুপ খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। এরা বাংলাদেশে অবস্থান করলেও ভারতের পরামর্শে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ’

তিনি আরও বলেন, “যখন ভারতের টাকা ও ইন্ধনে ঢাকার শাহবাগে তথাকথিত গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল, দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে, দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করছিল, তখন মাহমুদুর রহমান আমার দেশে লিখেছিলেন ‘ফ্যাসিবাদের গর্জন শোনা যায়’। এই লেখার পরই ফ্যাসিবাদী আওয়ামী লীগ মাহমুদুর রহমানের ওপর মামলা হামলা করেছিল। দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছিল। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোরআনের পাখি আল্লামা সাঈদী যেভাবে বাঘের মতো গর্জন করতেন, লড়াই করতেন, একইভাবে মাহমুদুর রহমানও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছেন। ”

মানববন্ধনে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘আমাদের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে এবং মাহমুদুর রহমানের মতো নির্যাতিত সাংবাদিকদের পাশে দাঁড়াতে হবে। ’

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হক, জেলা বিএনপির সদস্যসচিব লাভলু গাজী, পৌর জামায়াতের আমির মাওলানা ইসহাক আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন কুমার প্রমুখ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেট অধিবেশন শুরু ৭ জুন : স্পিকার
ছাত্রদল নেতাদের বাধা: ফের আটকে গেল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সড়ক নির্মাণকাজ
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com