Current Bangladesh Time
Saturday September ১৯, ২০২৬ ১১:০৭ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে অজ্ঞাত নারীর মৃতদেহের পরিচয় মিলেছে
২৭ April ২০২৫ Sunday ৬:৪৩:২৪ PM
Print this E-mail this

বাবুগঞ্জে অজ্ঞাত নারীর মৃতদেহের পরিচয় মিলেছে


বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি॥ বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সন্ধ্যা নদীর সংযোগ খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধারের এক দিন পর পরিচয় মিলেছে। তবে হত্যাকান্ডের রহস্য এখনও উন্মোচন হয়নি। এখন পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। বাবুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ারুল হক এই বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত ওই নারীর নাম জেসমিন আক্তার (৩০)। সে বরিশাল সদর উপজেলার মৃত আঃ খালেক খানের মেয়ে। নিহত জেসমিন আক্তার কাশিপুর এলাকায় তার মায়ের সাথে থাকতেন। গত ২১ এপ্রিল সকালে অফিসে যাওয়ার পর জেসমিন আর বাসায় ফেরেননি। সে অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের কারখানায় চাকরি করতেন। চার বছর আগে বাবুগঞ্জ উপজেলার হায়তার আলীর সাথে তার বিয়ে হয়। তার দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। বাবুগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আনোয়ারুল হক বলেন, জেসমিন আক্তার মরদেহ উদ্ধারের পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার পরিচয় জানার চেষ্টা করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারপর স্বজনরা জানতে পেয়ে প্রথমে সাইট ব্যাক পরে মৃতদেহ দেখে সনাক্ত করেন। পরে ময়নাতদন্তের কাজ শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তাস্তর করা হয়েছে। এঘটনায় নিহতের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত কাউকে এই বিষয়ে গ্রেফতার করা হয়নি। উল্লেখ্য, গতকাল সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে সন্ধ্যা নদীর সংযোগ খাল থেকে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
অধিকাংশ প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ: বরিশালে মৃত্যুঝুঁকি নিয়ে ক্লাসে লাখো শিশু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com