Current Bangladesh Time
Sunday September ১৩, ২০২৬ ১০:২৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ
৫ May ২০২৫ Monday ৩:২৯:১৬ PM
Print this E-mail this

ফয়জুল করীমের মেয়র ঘোষণার আবেদন খারিজ


নগর প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বরিশালের নির্বাচনী ট্রাইব্যুনালে মেয়র ঘোষণার আবেদন খারিজ করেছেন আদালত।

সোমবার (৫ মে) দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক ও বরিশাল সদর সিনিয়র সহকারী জজ মো. হাসিবুল হাসান এ আদেশ দেন।

ফয়জুল করীমের আইনজীবী শেখ আবদুল্লাহ নাসির জানান, ঘটনার পর বহুদিন অতিবাহিত হওয়ায় মামালাটি গ্রহণের পর্যায়ে না থাকাসহ বিভিন্ন কারণ দেখিয়ে আদালত আবেদন খারিজ করেছেন। তবে এ বিষয়ে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কে এম শরীয়াতুল্লাহ বলেন, ন্যায় বিচার পেতে এ বিষয়ে শিগগিরই উচ্চ আদালতের দারস্ত হবো।

২০২৩ সালে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করার জন্য ১৭ এপ্রিল বরিশাল নির্বাচনী ট্রাইব্যুনালে আবেদন করা হয়। গত ২৪ এপ্রিল এই আবেদনের শুনানির তারিখ ৫ মে নির্ধারণ করেন বিচারক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি
বেহাল দশা বরিশালের দুই বাসটার্মিনাল
৪-৫ বছরের মধ্যে ভোলাকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হবে : নৌপরিবহনমন্ত্রী
বরিশালে ঘুস ছাড়া কিছুই হয় না ভূমি দপ্তরে
ভিত্তিপ্রস্তরের ৯ মাসেও শুরু হয়নি মীরগঞ্জ সেতুর কাজ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com