Current Bangladesh Time
Tuesday May ১৯, ২০২৬ ১০:১৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বরিশালের বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ
১১ May ২০২৫ Sunday ৯:১৮:২২ PM
Print this E-mail this

বরিশালের বিএনপি’র অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ


নিজস্ব প্রতিনিধি:

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি’র অফিসে হামলা, ভাঙচুর, ও লুটপাটের অভিযোগ উঠেছে। জানা গেছে শনিবার রাতে মাধবপাশা ইউনিয়নের তিনমঠ বাজারে ইউনিয়ন বিএনপি’র অফিসে এই ঘটনা ঘটে।

সংবাদকর্মীদের কাছে এমন অভিযোগ করে বিএনপি নেতাকর্মীরা জানান, স্থানীয় রিপন তালুকদারের নেতৃত্বে অন্তত ২০/ ৩০জনের একটি গ্রুপ এই হামলা চালায়। হামলাকারীরা বগি দা’ রামদা, চাপাতি, সাইনিজ কুড়াল, লাঠিসোঁটা এবং রড ব্যবহার করে। হাামলাকারীরা এসময় অফিসে ভাঙচুর ও লুটপাট করে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিগুলো ছিড়ে নষ্ট করে দিয়ে চলে যায়। তবে হামলার সময় অফিসে কোন নেতাকর্মী উপস্থিত না থাকায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মামুন হাওলাদার বলেন, বিএনপি’র পার্টি অফিসে হামলা হয়েছে শুনে দেখতে আসলাম। এসে দেখলাম অফিসের সবকিছু এলোমেলোভাবে পড়ে রয়েছে বেশ কিছু চেয়ার ভেঙে ফেলেছে এবং বিএনপির ব্যানার গুলো ছিরে ফেলেছে।

রিপন তালুকদার বলেন, আমি অফিসে কোন হামলা করিনি। অফিসের স্থাপনাটি আমার শশুরের। তারা আমাদের কাছ থেকে অফিসটি ভাড়া নিলেও আজও পর্যন্ত কোন ভাড়া দেয়নি। আমি শুধু অফিসের সামনে গিয়েছিলাম। আমার নামে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে।

এয়ারপোর্টে থানার ওসি জাকির শিকদার বলেন, হামলার ঘটনা শুনে ঘটনাস্থল ফোর্স পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনি পদক্ষেপ নেয়া হবে। ঘটনার সত্যতা মিললে অপরাধী যেই হোক কোনো ছাড় দেওয়া হবে না।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বগায় ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
হামের চাপে শেবাচিম ও জেনারেল হাসপাতাল, রোগী ধরে রাখতে পারছে না উপজেলা হাসপাতাল
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে :গৌরনদীতে তথ্যমন্ত্রী
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১৫ বছরে ৭ উপাচার্য, চারজনকেই অপসারণ
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com