Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৭:১৭ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » আমি কারো ফোন ধরতে বাধ্য নই, সাংবাদিককে বললেন ইউএনও
২০ May ২০২৫ Tuesday ২:৫৭:২৪ PM
Print this E-mail this

আমি কারো ফোন ধরতে বাধ্য নই, সাংবাদিককে বললেন ইউএনও


অনলাইন নিউজ ডেস্ক:

বাউফল গার্লস স্কুলে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় আমন্ত্রণ জানানো নিয়ে এক সাংবাদিকের সঙ্গে অশোভন আচরণ করার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলামের বিরুদ্ধে।  

সোমবার (১৮ মে) দুপুরে ওই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ইউএনও ক্ষোভ প্রকাশ করে বলেন, তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়নি। জবাবে আয়োজক সংস্থা দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি ও সাংবাদিক এ এইচ এম শহীদুল হক জানান, তিনদিন চেষ্টা করেও ইউএনওকে কার্যালয়ে পাওয়া যায়নি এবং ফোন করলেও তিনি রিসিভ করেননি। 

এ নিয়ে কথার একপর্যায়ে ইউএনও আমিনুল ইসলাম বলেন, আমি কারো ফোন ধরতে বাধ্য নই। আমাকেও চিঠি দিতে হয়। আমি এমন প্রজাতন্ত্রের চাকর, যিনি প্রয়োজনে দেশের মালিককে শাস্তিও দিতে পারেন।  

সাংবাদিক তাকে ব্যক্তিস্বার্থে ফোন দিয়েছেন এমন মন্তব্যও করেন ইউএনও।  

তার এ বক্তব্যে উপস্থিত ব্যক্তিরা হতবাক হয়ে পড়েন। জবাবে সাংবাদিক শহীদুল হক বলেন, আপনাকে সম্মান দেখিয়ে আমন্ত্রণ জানাতে চেষ্টা করেছি, আপনি ফোন ধরেননি, তখন আপনি কীভাবে বুঝলেন এটা ব্যক্তিগত স্বার্থ ছিল?

পরে বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রম নির্ধারিত সময়েই সম্পন্ন হয়, তবে প্রশাসনিক এ বিতণ্ডা অনুষ্ঠানটির ভাবমূর্তিকে আঘাত করে। 

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন জানান, আমি এখনও এ ধরনের কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

স্থানীয়ভাবে এ ঘটনাটি নিয়ে প্রশাসন, মিডিয়া ও সুশীল সমাজে আলোচনা সৃষ্টি হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com