Current Bangladesh Time
Thursday July ১৬, ২০২৬ ১০:২৭ PM
Barisal News
Latest News
Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন
২২ May ২০২৫ Thursday ৬:৪০:৩৭ PM
Print this E-mail this

কাউখালীতে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিলের দাবীতে মানববন্ধন


কাউখালী(পিরোজপুর)সংবাদদাতাপিরোজপুরের কাউখালীর উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এবিএম ফখরুজ্জামান এর কমিটি বাতিলের দাবীতে বিদ্যালযের শিক্ষার্থী,অভিবাবকও এলাকাবাসী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।বৃহস্পতিবার(২২মে) উত্তর নিলতী সমতট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী।বক্তারা বলেন, এবিএম ফখরুজ্জামান আওয়ামী দোসর ও জনসমর্থনহীন ব্যক্তি। তাকে সভাপতি করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব বিস্তারের অপচেষ্টা চালানো হয়েছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এতে করে প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে। পাঠদান ও উন্নয়ন ব্যাহত হবে।এসময় বক্তব্য রাখেন,মোঃমোশারেফ মোল্লা, জিয়াউল হক মাঝী,আমিনুল হক মীল,এমদাদ হাওলাদার, মোসাঃ এমিলি বেগমসপ্রমূখ। তারা অবিলম্বে এই কমিটি বাতিলের দাবি জানান এবং বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com