Current Bangladesh Time
Thursday October ১৫, ২০২৬ ৬:২৭ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সরজমিনে তদন্ত কমিটি
২২ May ২০২৫ Thursday ৭:০০:৩২ PM
Print this E-mail this

উজিরপুরে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জমি নির্বাচনের অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সরজমিনে তদন্ত কমিটি


নাজমুল হক মুন্না (উজিরপুর) বরিশাল ঃ দেশব্যাপী ৩২৯ টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের অংশ হিসেবে উজিরপুরের বামরাই ইউনিয়নের হস্থিশুন্ড মৌজায় পরিত্যাক্ত বহরকাঠি হাটের জমিতে প্রতিষ্ঠার জন্য  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয়রা বিগত দিনে কয়েক দফা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ করার প্রতিশ্রুতি দিলেও তৎকালীন উপজেলার চেয়ারম্যান ও ভূমি প্রশাসনের কর্মকর্তাদের যোগসাজোসে প্রস্তাবিত স্থানটি ঝুঁকিপূর্ণ দেখিয়ে, উপজেলা সদরের সন্ধ্যা নদীর তীরে ভাঙ্গন কবলিত মাহার মৌজায় প্রস্তাবনা পাঠায়। সরকারের বিধি নিয়ম তোয়াক্কা না করে যে প্রস্তাবনা পাঠানো হয় তার বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে  অভিবাসী ও আন্তর্জাতিক বিষয়ক সভাপতি  জহির ডাকুয়া লিখিত অভিযোগ করেন। তার পরিপ্রেক্ষিতে ২২ মে বৃহস্পতিবার সকাল ১১ টায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের ভোকেশনাল পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল হক নেতৃত্বে একটি কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা, বরিশালের আঞ্চলিক পরিচালক মোঃ আরিফুর রহমান, সহকারী পরিচালক এনায়েত করিম, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর সহকারী প্রকৌশলী মোঃ আখতারুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী মোঃ তারিকুল ইসলাম, এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন বামরাই ইউনিয়ন বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন যুগলু, সরকারি ঝালকাঠি কলেজের সাবেক অধ্যক্ষ ড.মোয়াজ্জেম হোসেন, সরকারি শেরেবাংলা   ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম, ক্রিয়াবিদ আব্বাস তালুকদার,যুবদলের উপজেলা আহ্বায়ক আ,ফ,ম শামসুদ্দোহা আজাদ,  এডভোকেট সাইদুর রহমান,  বামরাইল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শাহীন, উজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, বড়াকোঠা ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদার, ছাত্রদলের যুগ্ন আহবায়ক তারেক সুজন, কৃষক দলের ইউনিয়ন সভাপতি জামাল বেপারী, সৈয়দ মেহেদী হাসান ডিটু, খাইরুল ইসলাম ও প্রমুখ। এ সময় তদন্ত কমিটি ও স্থানীয়দের মাঝে উজিরপুরের বামরাই ইউনিয়নের বহরকাঠি হাটের জমিতে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। 

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ধুঁকছে বরিশালের একমাত্র হৃদরোগ চিকিৎসাকেন্দ্র, শেবাচিমে রোগীর চাপ
বরিশালে মামলার ফাঁদে নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন
এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হোলো মঈন আব্দুল্লাহ কে
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক ধস, বড় দুর্ঘটনার শঙ্কা
বরিশালের প্রথম সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের যাত্রা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com