Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ৭:০৮ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
৩ June ২০২৫ Tuesday ৮:৫১:৩৩ PM
Print this E-mail this

পিরোজপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ৩৭৪ পিস ইয়াবাসহ শাহীন হাওলাদার (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হোরের হাওলা এলাকার তাহফিজুল কোরআন মাদ্রাসার সামনের পাকা রাস্তায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

শাহীন হাওলাদার পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের আফজাল হোসেন হাওলাদারের ছেলে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) রবীন রহমান ও তার সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। অভিযানে শাহীন হাওলাদারকে ২,৩৭৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি মাদক কারবারে জড়িত এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য প্রতি পিস ৪০০ টাকা হিসাবে আনুমানিক ৯ লাখ ৪৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

এ বিষয়ে মঙ্গলবার দুপুর ১২টায় পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের এক প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানান।

তিনি বলেন, শাহীন হাওলাদারকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com