Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ৬:৩২ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » ঝালকাঠি সদর » ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক
১৪ June ২০২৫ Saturday ১:৩৬:১৯ PM
Print this E-mail this

ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের কুনিহারী গ্রামে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ১৩ জুন রাত ৯টা ৩০ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কুনিহারী গ্রামের এম আর ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—
১। মোঃ মনির খান (৪২), পিতা: মোঃ বাদল খান, সাং: বিকনা কলেজ মোড়, ওয়ার্ড-০১,
২। মোঃ নজরুল ইসলাম (৩৯), পিতা: মোঃ মতিউর রহমান, সাং: পূর্ব বিকনা, ওয়ার্ড-০১।
উভয়ের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়।

পুলিশ জানায়, আসামি মনির খানের প্যান্টের পকেট থেকে ১৫ পিস এবং নজরুল ইসলামের লুঙ্গির কোচর থেকে আরও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে।

এ বিষয়ে অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা বলেন, “আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।”

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com