Home » ঝালকাঠি » নলছিটি » মমতার কাছ থেকে হাদি হত্যার রহস্য উন্মোচনের দাবি বোন মাছুমার
৮ June ২০২৬ Monday ৫:৪২:৪১ PM
মমতার কাছ থেকে হাদি হত্যার রহস্য উন্মোচনের দাবি বোন মাছুমার
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে তার বক্তব্যের রহস্য বের করার দাবি করেছের তার বোন মাছুমা হাদি। প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নিয়ে তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (৮ জুন) বেলা ১১টায় ঝালকাঠি জেলার নলছিটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান মাসুমা হাদী।
লিখিত বক্তব্যে মাসুমা হাদী বলেন, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সঙ্গে নিয়ে ওসমান হাদি হত্যার সঙ্গে কারা জড়িত, তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব।
প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে মাছুমা হাদি বলেন, আমাদের পরিবারের বিনীত অনুরোধ, আপনি অতিদ্রুত আমার ভাই ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ভবিষ্যৎ প্রজন্মকে ইনসাফের প্রতীক ওসমান হাদি হওয়ার সুযোগ করে দিন।
হাদি হত্যার আসামিরা পালিয়ে যাওয়ার ব্যাপারে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর উদাসীনতাকে দায়ী করে বলেন, ‘২০২৫ সালের ১২ ডিসেম্বর ওসমান হাদিকে গুলি করে কীভাবে খুনিরা ভারতে পালিয়ে গেল! রাষ্ট্রীয় কোনো বাহিনী কিংবা রাজনৈতিক কোনো দলের নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান মাসুমা হাদী।
তিনি বলেন, বারবার কেন চার্জশিটের সময় পরিবর্তন করা হচ্ছে, এটা জানতে চায় বাংলাদেশের মানুষ। ওসমান হাদি হত্যার পরিকল্পনাকারী, নির্দেশদাতা, অর্থের যোগানদাতাসহ খুনের সঙ্গে জড়িত সব ব্যক্তিকে চার্জশিটভুক্ত করে জাতির সামনে প্রকাশ করার আহ্বান জানান মাসুমা হাদী।
এ সময় সংবাদ সম্মেলনে হাদির ভগ্নীপতি মো. আমির হোসেনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি