Current Bangladesh Time
Tuesday July ৭, ২০২৬ ৩:১৭ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা
১৮ June ২০২৫ Wednesday ৩:১৬:৫৮ PM
Print this E-mail this

বাকেরগঞ্জে গৃহবধূকে গলাকেটে হত্যা


বাকেরগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের বাকেরগঞ্জে আসমা বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কলসকাঠী ইউনিয়নের কলসকাঠী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আসমা একই উপজেলার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের স্ত্রী। 

নিহতের স্বামী আবুল হোসেন জানান, মাগরিবের নামাজের পর স্ত্রী মোবাইলফোনে তাকে কল দিয়ে শেষবারের মতো দেখতে আসতে বলেন।

তড়িঘড়ি করে বাসায় গিয়ে তিনি স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের মেয়ে মৌসুমি আক্তার বলেন, ‘আমার মাকে কে বা কারা হত্যা করেছে, আমরা এখনও জানি না। তবে আমাদের জমিজমা নিয়ে পূর্ববিরোধ ছিল, সে কারণেই হয়তো কেউ পরিকল্পিতভাবে মাকে হত্যা করেছে। ’

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হাসান জানান, নিহতের ঘাড়ের ডান পাশে ধারালো অস্ত্রের দুটি গভীর আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহটি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে ব্যবসায়ীকে”অন্ডকোষ চেপে ধরে” চেকে সই আদায়: নেপথ্যে শেয়ার পরিচালকদের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব
হাজারো অভিযানের পরও থামছে না মাদক কারবার!
বরিশালের সেই “অন্ডকোষ চেপে চেক সইয়ের” ঘটনায় সামনে এলো নতুন তথ্য
বরিশালে মামলা বাণিজ্য: মাস্টারমাইন্ড মারজুক আব্দুল্লাহকে খুঁজছে পুলিশ
ছাত্রশক্তি নেতার মামলা বাণিজ্যে তোলপাড়:কবর-কারাগার থেকে বোমা নিক্ষেপ!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com