Current Bangladesh Time
Monday June ৮, ২০২৬ ৬:৫২ PM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » বরগুনায় বাস-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত
২১ June ২০২৫ Saturday ৭:৪৪:৪৬ PM
Print this E-mail this

বরগুনায় বাস-ইজিবাইক সংঘর্ষে তিনজন নিহত


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলায় বাস ও ব্যাটারী চালিত ইজিবাইকের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (২১ জুন) উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক আব্দুল আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫) ও বেয়াইন খালেদা (৪৫)। নিহতরা উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে বাসিন্দা। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরের দিকে ইকরা পরিবহনের একটি বাস কুয়াকাটার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কেওয়াবুনিয়া স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইাজবাইকটি দুমড়ে-মচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিনজন মারা যায়। এছাড়া, শিশুসহ আরও ৪ জন আহত হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com