Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ২:১২ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়:বরিশালে জামায়াতের নায়েবে আমীর
২১ June ২০২৫ Saturday ৭:৫২:০৪ PM
Print this E-mail this

সুষ্ঠু নির্বাচন ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়:বরিশালে জামায়াতের নায়েবে আমীর


নগর প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, দেশ পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে। জনগণের মধ্যে একটি আশাবাদী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে।

তবে অতীতের মৌলিক সংস্কারগুলো এখনও হয়নি, যা পরিবর্তনের পথে বড় অন্তরায়। পৃথিবীর কোনো দেশই ষড়যন্ত্র থেকে মুক্ত নয়।

তাই বাংলাদেশকেও এমন ভূ-রাজনৈতিক বাস্তবতা মাথায় রেখেই সঠিক ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষ অনেকটাই জেগে উঠেছে, এখন তাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। 

শনিবার (২১ জুন) সকালে বরিশাল জেলা আইনজীবী সমিতি ভবনে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগের ২১টি আসনের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

ডা. তাহের বলেন, আমরা একটি সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কেউ যদি আবার ভোটারবিহীন নির্বাচনের দিকে এগোয়, তাহলে তাদের পরিণতি অতীতের মতোই হবে। সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সরকারের দায়িত্ব। এর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে। ষড়যন্ত্রমূলক কোনো নির্বাচন দেশবাসী মেনে নেবে না। 

ভবিষ্যতের রাজনৈতিক কাঠামোয় সংস্কারের প্রস্তাব দিয়ে তিনি বলেন, আমরা চাই দেশে দুই কক্ষ বিশিষ্ট সংসদ গঠিত হোক—লোয়ার হাউস ও আপার হাউস। আপার হাউস নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত হবে এবং কেউ দুই বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। গুন্ডা দিয়ে নির্বাচন করে কেউ ক্ষমতায় যেতে পারবে না। শান্তিপূর্ণ নির্বাচনই হতে হবে একমাত্র পথ। 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে ডা. তাহের বলেন, আপনার হাতে ইতোমধ্যে একটি নোবেল এবং অনেক সম্মান রয়েছে। আপনি চাইলে সামনে আরও একটি নোবেল পেতে পারেন। বিচ্যুত বাংলাদেশকে আপনি সঠিক রেললাইনে উঠিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা পালন করুন। 

সমাবেশটি সঞ্চালনা করেন বরিশাল অঞ্চলের টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী খান। সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্য কিংবা বিশেষ দলের প্রতি অনুরাগ জনগণ মেনে নেবে না। মানুষ অনেক দলকে দেখেছে, শান্তি পায়নি, এখন ইসলামী শাসন দেখতে চায়। জনগণের মনের চাওয়া হচ্ছে জামায়াতে ইসলামী, তাই তাদের চাওয়ার প্রতিফলন ঘটাতে জামায়াতের প্রত্যেক জনশক্তিকে সচেষ্ট ভূমিকা পালন করতে হবে। 

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, বরিশাল মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা আমীর অধ্যাপক আবদুল জব্বার, পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তোফাজ্জেল হোসেন ফরিদ, ঝালকাঠি জেলা আমীর অ্যাডভোকেট হাফিজুর রহমান, ভোলা জেলা আমীর মাস্টার জাকির হোসাইন, পটুয়াখালী জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল আহসান, বরগুনা জেলা আমীর অধ্যাপক মাওলানা মহিব্বুল্লাহ হারুন। 

সমাবেশে বরিশাল অঞ্চলের ২১টি সংসদীয় আসনে জামায়াত মনোনীত সম্ভাব্য প্রার্থীদের পরিচয়ও করিয়ে দেওয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com