Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৬:০১ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও অবরোধ
২২ June ২০২৫ Sunday ৩:৪৬:৫৭ PM
Print this E-mail this

নলছিটিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও অবরোধ


নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার ৯নং দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন ওরফে বাবুল মৃধার অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।

রোববার (২২ জুন) সকাল ১০টায় দপদপিয়া ইউনিয়নের জিরো পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। এসময় নেতাকর্মীরা সড়কে বসে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কর্মসূচির ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টা ধরে যান চলাচল ব্যাহত হয়।

এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু মল্লিক অভিযোগ করে বলেন, সোহরাব হোসেন একজন ফ্যাসিস্ট ও বিনা ভোটে চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে দপদপিয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন। দুর্নীতি, হয়রানি ও রাজনৈতিক প্রতিপক্ষের ওপর দমন-পীড়ন চালিয়ে তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ রিমন আকন জানান জনগণের ভোট ছাড়াই চেয়ারম্যান হয়ে তিনি যে অনিয়ম চালিয়ে যাচ্ছেন, তা আর মেনে নেওয়া হবে না। আমরা দ্রুত তার অপসারণ ও গ্রেফতার চাই।

কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ-সহযোগী সংগঠনের কর্মী এবং সাধারণ জনগণের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, আমি প্রথম যখন চেয়ারম্যান হয়েছি তখন আমার কোনো পদ পদবী ছিলোনা। পরবর্তীতে আমু ভাই আমাকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বানিয়েছেন। আমার বিরুদ্ধে আনিত দুর্নীতির অভিযোগ সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট।

ক্যাপসনঃ দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধার অপসারন ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com