Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ৪:৩২ PM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » একযুগ পর বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন- নেতাকর্মীদের ঢল
২২ June ২০২৫ Sunday ৮:১৭:২৫ PM
Print this E-mail this

একযুগ পর বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন- নেতাকর্মীদের ঢল


নাজমুল হক মুন্না,:: দীর্ঘ একযুগ পরে বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীদের ঢল। ২২ জুন বেলা ১১ টায় সাউথ আফ্রিকা থেকে নীজ জন্মভূমি বরিশালের উজিরপুর উপজেলার বামরাইলে গমন করেন বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী। এ উপলক্ষে বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যপক আয়োজনে বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন যগ্লুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান শাহিন সিকদারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি,সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক ও সাবেক সহ-সভাপতি সরদার সিদ্দিকুর রহমান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা যুবদলের আহবায়ক আফম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান লিখন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ ইউসুফ হোসেন,বামরাইল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আঃ হালিম হাওলাদার,বামরাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেহেদী হাসান ডিটু,অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী।

বক্তৃতা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল দেওয়ান,উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আলম রাড়ি,বামরাইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরে আলম জোমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম রাড়ি,বামরাইল ইউনিয়ন যুবদলের আহবায়ক মোঃ মহসিন সরদার।

এ সময় উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে ফুলে ফুলে সিক্ত হন বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ী। এদিকে বিএনপি নেতা জিয়া আমিন রাড়ীর আগমনকে ঘিরে তাকে একনজর দেখার জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভীড় দেখা যায়। এছাড়া বামরাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উচ্ছ্বাস আর উল্লাসে মেতে ওঠে। এদিকে বিএনপি নেতা মোঃ জিয়া আমিন রাড়ীকে স্বাগত জানাতে হাজার হাজার নেতাকর্মীরা সমবেত হয় বামরাইলে। তার আগমন উপলক্ষে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে বামরাইলে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চে জনসমুদ্রে পরিনত হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com