Home » জাতীয় » সংবাদ শিরোনাম » ২৪ ঘণ্টায় ডেঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯৪ জন, বরিশালেই ১৫৭
২৪ June ২০২৫ Tuesday ৬:৫৩:৫৬ PM
২৪ ঘণ্টায় ডেঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯৪ জন, বরিশালেই ১৫৭
আমাদের বরিশাল ডেস্ক:
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৯৪ জন রোগী। সবচেয়ে বেশি বরিশাল বিভাগে ১৫৭। তবে এদিন দেশের কোথাও মৃত্যু নেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (২৩ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯৪ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এদিকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে (বিএমইউ) অনুষ্ঠিত কনটিনিউইং মেডিকেল অ্যাডুকেশন (সিএমই) অনুষ্ঠানে ‘ডেঙ্গু গাইডলাইন ২০২৫: হোয়াট হ্যাজ চেঞ্জড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ডা. মো. নাজমুল হাসান।
এ অনুষ্ঠানে ডেঙ্গুর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক, স্টেরয়েড ও ঘরোয়া প্রতিকার ব্যবহারের পরিবর্তে পর্যাপ্ত বিশ্রাম, তরল খাবার গ্রহণ এবং প্যারাসিটামল ব্যবহারের ওপর জোর দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।
এদিকে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ বিভাগে হটস্পট বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৯৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৪৯৫ জনে। এছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ২২ জন। স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় ৮০ জন, বেতাগী উপজেলায় ২ জন, আমতলী উপজেলায় ১ জন, বামনা উপজেলায় ৬ জন এবং পাথরঘাটা উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪ জন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন : বিরোধীদলীয় নেতা
বরিশালসহ বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি ৭৩ জন
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে লাল টেলিফোনের তার চুরি, গ্রেপ্তার ২