Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে লেবুবুনিয়া-সাতুরিয়া সড়কে বড় গর্ত, ঝুঁকি ও দুর্ভোগে পথচারী ও যানবাহন
২৫ June ২০২৫ Wednesday ১:৫০:২০ PM
রাজাপুরে লেবুবুনিয়া-সাতুরিয়া সড়কে বড় গর্ত, ঝুঁকি ও দুর্ভোগে পথচারী ও যানবাহন
রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:
রাজাপুর উপজেলার গুরুত্বপূর্ণ লেবুবুনিয়া বাজার থেকে সাতুরিয়া বোর্ড অফিস পর্যন্ত সংযোগ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও যানবাহনচালকরা।
জানা যায়, বহু মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে রাজাপুর শহর, বাজার, স্কুল, অফিস ও হাটে যাতায়াত করে। তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টিতেই সেই গর্তে পানি জমে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
স্থানীয় এক মোটরসাইকেল চালক জানান, “রাস্তার মাঝে হঠাৎ গর্ত চোখে না পড়লে হেলে পড়ে দুর্ঘটনা ঘটে যায়। গত সপ্তাহেই একজন শিক্ষার্থী পড়ে গিয়েছিল।”
পথচারীসহ বাজারগামী সাধারণ জনগণও বলছে, “প্রায় সময়েই পণ্যবাহী যানবাহন গর্তে আটকে পড়ে। বয়স্ক ও শিশুরা আরও বেশি ঝুঁকিতে আছে।”
এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কটি সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাঁরা স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী