Current Bangladesh Time
Sunday June ৭, ২০২৬ ৫:০৫ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » সংবাদ শিরোনাম » বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার ডুবি!জেলেরা নিরাপদে উদ্ধার
২৬ June ২০২৫ Thursday ৭:১২:৪৩ PM
Print this E-mail this

বঙ্গোপসাগরের মোহনায় ট্রলার ডুবি!জেলেরা নিরাপদে উদ্ধার


জাহিদুল ইসলামঃ বঙ্গোপসাগরের ছখিনা উপকূলসংলগ্ন এলাকায় ‘এফবি মাওলা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ট্রলারটি বরগুনার পাথরঘাটার জসিম কোম্পানির মালিকানাধীন। বুধবার (২৫ জুন) দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

জানা গেছে, তিন নম্বর সতর্ক সংকেত চলমান থাকায় সাগর বেশ উত্তাল ছিল। এমন অবস্থায় মাছ ধরা শেষে ট্রলারটি ঘাটে ফিরছিল। ফেরার পথে ছখিনার বড়াইয়ার চরের কাছে হঠাৎ চরে আটকে পড়ে। চরে প্রচন্ড তুফান থাকায় তাতে ধাক্কা খেয়ে ট্রলারটি ডুবে যায়।

তবে ট্রলারটিতে থাকা সব জেলে পাশের আরেকটি ট্রলারের সহায়তায় নিরাপদে ঘাটে ফিরে আসেন। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ডুবে যাওয়া ট্রলার এবং এর মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। বৈরী আবহাওয়ার কারণে তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম সম্ভব হয়নি বলে জানিয়েছে মালিকপক্ষ। সাগর শান্ত হলে ট্রলারটি টেনে তোলার পরিকল্পনা রয়েছে।

মালিকপক্ষের একজন সদস্য জানান, “ঘাটে ফেরার পথে বড় ঢেউয়ে ট্রলারটি চরে উঠে যায় এবং তখনই ডুবে যায়। তবে আল্লাহর রহমতে সব জেলে নিরাপদে ফিরে এসেছে।

”এ বিষয়ে সংশ্লিষ্ট মৎস্য অফিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক নজরদারি রাখা হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com