Home » ঝালকাঠি » নলছিটি » পরীক্ষা কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ শিক্ষককে অব্যাহতি, ৩ শিক্ষার্থী বহিষ্কার
২৭ June ২০২৫ Friday ১:৪১:৩৯ PM
পরীক্ষা কেন্দ্রে মোবাইল পাওয়ায় ৯ শিক্ষককে অব্যাহতি, ৩ শিক্ষার্থী বহিষ্কার
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনেই ঝালকাঠির নলছিটিতে মোবাইল ফোনসহ পরীক্ষার হলে প্রবেশের দায়ে ৯ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালে হদুয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্র ও নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পরীক্ষা চলাকালীন হদুয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়ায় দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রের ৩ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয় এবং ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অপরদিকে, নলছিটি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রেও একই ধরনের ঘটনায় ৬ শিক্ষককে অব্যাহতি ও ১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘নকলমুক্ত ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে আমরা শুরু থেকেই কঠোর অবস্থানে আছি। পরীক্ষার হলে মোবাইল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রের অভ্যন্তরে মোবাইল পাওয়া যাওয়ায় দায়িত্বে থাকা ৯ শিক্ষককে অব্যাহতি এবং ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’
পরীক্ষা চলাকালীন অনিয়ম প্রতিরোধে প্রতিটি কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের তদারকি অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার