Current Bangladesh Time
Saturday July ১৮, ২০২৬ ২:২৩ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » পিরোজপুর সদর » পিরোজপুরে সন্ধ্যায় যুবদলের কমিটি ঘোষনা, রাতে পদ হারালেন যুগ্ম-আহ্বায়ক
২৭ June ২০২৫ Friday ৭:১৭:২৭ PM
Print this E-mail this

পিরোজপুরে সন্ধ্যায় যুবদলের কমিটি ঘোষনা, রাতে পদ হারালেন যুগ্ম-আহ্বায়ক


পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার কয়েক ঘণ্টা পর কমিটির এক যুগ্ম-আহ্বায়কের পদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলায় ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। পরে কিছু সময় পর কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়া সই করা আরেক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের পদ স্থগিত করা হয়।

প্রথম দেওয়া প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কমিটি অনুমোদন করেন। কমিটিতে কামরুজ্জামান তুষারকে আহ্বায়ক এবং এমদাদুল হক মাসুদকে সদস্য সচিব করে দায়িত্ব দেওয়া হয়। কমিটিতে ১৩ জনকে যুগ্ম- আহ্বায়ক ও বাকিদের সদস্য করা হয়।

‎পরে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় অদ্য ঘোষিত পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান ডালিমের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তিনি দলীয় সকল কার্যক্রম থেকে বিরত থাকবেন। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এরই মধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান তুষার জানান, যুবদলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান দায়িত্ব। কোনো অনিয়ম বা আপত্তিকর বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, এটি তারই অংশ। দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় ও এর সুনির্দিষ্ট প্রমাণ থাকায় তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যারা দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে তাদেরকে বহিষ্কার করা হবে।

‎২০২৩ সালের ৫ সেস্টেম্বর মারুফ হাসানকে আহ্বায়ক ও এমদাদুল হক মাসুদকে সদস্যসচিব করে জেলায় ৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে তৎকালীন যুবদলের কেন্দ্রীয় কমিটি। পরবর্তীতে ২০২৪ সালের আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে বিভিন্ন অভিযোগে ওই কমিটির আহ্বায়ক মারুফ হাসান, যুগ্ম-আহ্বায়ক মো. বদিউজ্জামান শেখ রুবেল ও রিয়াজ সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় কমিটি। পরে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান তুষারকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
দক্ষিণাঞ্চলের ৯ নদীর পানি বিপদসীমা ছাড়াল
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com