Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৫:১৩ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্তে সরকারি কর্মকর্তার মৃত্যু
২৮ June ২০২৫ Saturday ২:৪৫:৫৪ PM
Print this E-mail this

পাথরঘাটায় ডেঙ্গু আক্রান্তে সরকারি কর্মকর্তার মৃত্যু


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়। পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুম মুনিরা চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে। তিনি সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা মনির মিয়ার স্ত্রী। তাঁদের ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, তিন দিন আগে মুনিরা ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর প্লাটিলেট দ্রুত কমে যায়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে বরিশাল মেডিকেলে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭৯। এ পর্যন্ত ২৪ জন মারা গেছে, এর মধ্যে পাথরঘাটায় মারা গেছে দুজন।

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য হাসপাতালে আরও ৮ জন ভর্তি রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতালে রোগীর চাপ এত বেড়েছে যে অনেকে মেঝে, করিডর ও সিঁড়িতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত ওষুধ ও শয্যার সংকট রয়েছে। মশার বিস্তার ও পৌরসভার যথাযথ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com