Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে ছিনতাইয়ের প্রতিবাদ করায় যুবককে হত্যার চেষ্টা
১ July ২০২৫ Tuesday ১:২৪:০৩ PM
নলছিটিতে ছিনতাইয়ের প্রতিবাদ করায় যুবককে হত্যার চেষ্টা
নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে ছিনতাইয়ের প্রতিবাদ করায় মোঃ হৃদয় খান (২৫) নামের এক যুবককে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে স্থানীয় বখাটে সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার বিকাল ৫ টায় আমিরাবাদ ব্রিজের পাশে ও বেকারির সামনে দুই দফায় তাকে মারধর করা হয়। আহত যুবক ওই থানার আমিরাবাদ গ্রামের বাসিন্দা নাসির খান মিয়ার ছেলে। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, কয়েকদিন পূর্বে স্থানীয় বখাটে ইমন তার দলবল নিয়ে রাতে একাধিক ব্যক্তিকে জিম্মি করে ছিনতাই করে। বিষয়টি ভুক্তভোগী হৃদয় খান এর নজরে পড়লে ইমনের অভিভাবকদের কাছে জানায়। এতে বখাটে ইমন ক্ষিপ্ত হয়ে যায় ও হৃদয় খান কে মারধরের পরিকল্পনা করে। ঘটনার দিন পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইমন, মিজান, বাবু,রাশেদ সহ অজ্ঞাত ৩/৪ জন সন্ত্রাসীরা এ হামলা করে। পরে স্থানীয়রা আহত উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার