Current Bangladesh Time
Wednesday May ১৩, ২০২৬ ১১:২৭ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক 
৩ July ২০২৫ Thursday ২:১৫:৪০ PM
Print this E-mail this

কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক 


কলাপাড়া ((পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক বাজারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। বুধবার বিকেলে প্রেসক্লাব সংলগ্ন মাঠে কৃষকদের উৎপাদিত কৃষি পণ্য  বাজারজাতকরণের সুবিধার্থে তিনি এ কৃষক বাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরাফাত হোসেন, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা এম মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচীর সহকারী পরিচালক মো. আছাদুজ্জামান সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিন বিকেলে খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠের নদী তীরবর্তী এলাকায় প্রাকৃতিক পরিবেশে শিশুদের বিনোদনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে তিনি শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে উপজেলা প্রশাসনের আবাসিক এলাকায় তিনি ইউএনও পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে ফল উৎসব ও ফল প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন। ফল উৎসবে হরেক রকমের ফল দিয়ে তৈরি নান্দনিক তোরন নির্মানে অভিভূত হন জেলা প্রশাসক।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com