Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১২:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে আগুনে পুড়ে ২ দোকান ও ২ বসতবাড়ি পুড়ে ছাই
৩ July ২০২৫ Thursday ৫:০৮:৩১ PM
Print this E-mail this

বরিশালে আগুনে পুড়ে ২ দোকান ও ২ বসতবাড়ি পুড়ে ছাই


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীতে আগুন লেগে দুটি দোকান ও দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে এক প্রতিবন্ধী ব্যক্তি আহত হয়েছেন। ভুক্তভোগীদের দাবি, এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে লাকুটিয়া সড়কের সাধুর বটতলা এলাকায় রফিক হাওলাদারের তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। 

জানা যায়, মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শহিদুল ইসলামের চায়ের দোকান ও দুটি বসতবাড়িতে। খবর পেয়ে বরিশাল ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. লিটন আহম্মেদ বলেন, ‘সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। পাশে খাল থাকায় দ্রুত পাম্পিং করে আগুন নিয়ন্ত্রণে আনি। একটি বসতবাড়ি থেকে আহত অবস্থায় একজন প্রতিবন্ধীকে উদ্ধার করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘হঠাৎ দেখি তেলের দোকানে আগুন জ্বলছে। এলাকাবাসী মিলে আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

চায়ের দোকানদার শহিদুল ইসলাম বলেন, ‘আমার দোকানের পাশে তেলের দোকান ছিল। আগুন দেখে আমি নিজেই পানি দিয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

চোখে পানি আর কণ্ঠে কান্না নিয়ে শহিদুল ইসলামের স্ত্রী বলেন, ‘আমাদের দোকান ও ঘরের প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মেয়ের বিয়ের জন্য কেনা আসবাবপত্রও ছাই হয়ে গেছে। এখন আমরা নিঃস্ব। সরকারের কাছে আকুল আবেদন, আমাদের পাশে দাঁড়ান।’

তেলের দোকানদার রফিক হাওলাদারের ভাই পারভেজ হাওলাদার জানান, ‘আমার ভাই ড্রাম থেকে তেল উঠানোর সময় মোটরে আগুন ধরে যায়। আমরা অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারিনি। এ ঘটনায় আমার ভাইও আহত হয়েছেন।’

ঘটনার পরপরই বরিশাল কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল ঘটনাস্থলে পৌঁছান। তিনি বলেন, ‘৯৯৯ নম্বরে ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করি।’

ঘটনাস্থল পরিদর্শন করেছেন বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। তিনি বলেন, ‘ঘটনাস্থলে এসে হৃদয়বিদারক পরিস্থিতি দেখেছি। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিএনপির পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com