Current Bangladesh Time
Sunday June ২৮, ২০২৬ ১:৫০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » জাপার অফিস ভাঙচুর: গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
৩ July ২০২৫ Thursday ১০:৫৮:২৯ PM
Print this E-mail this

জাপার অফিস ভাঙচুর: গণঅধিকার সভাপতি নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা


নগর প্রতিনিধি:

বরিশালে জাতীয় পার্টির (জাপা) অফিস ভাঙচুরের ঘটনায় আদালত গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন। দ্রুত বিচার আইনের এ মামলার প্রধান আসামি গণঅধিকারের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান। ৩১ মে ঘটনার পর জাপার মামলা কোতোয়ালি থানা গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেয় জাপা। গত মঙ্গলবার আদালত মামলা এজাহারভুক্ত করার জন্য কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার আইনজীবী ও জাপার জেলা সাধারণ সম্পাদক আইনজীবী জলিল জানান, ৩১ মে রাতে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা নগরের ফকির বাড়ি সড়কে জাপা কার্যালয় ভাঙচুর করেছে। এ ঘটনার পর তাঁরা থানায় মামলা দিতে গেলে পুলিশ গ্রহণ করেনি। পরে আদালতে অভিযোগ দেন। আজ বৃহস্পতিবার আদালত অভিযোগটি এজাহারভুক্ত করতে কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন। 

জলিল জানান, আজ বেলা ১১টায় আদালতের আদেশসহ অভিযোগ থানায় পাঠানো হয়েছে। থানায় দায়িত্বরত ডিউটি অফিসার এসআই ডলি কাগজপত্র গ্রহণ করেছেন।

মামলায় নুর ও রাশেদ ছাড়াও গণঅধিকারের জেলা সভাপতি এইচ এম শামীম রেজা, সাধারণ সম্পাদক এইচ এম হাসান, মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনসহ দলটির বিভিন্ন স্তরের ২৫ জনের নামসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করা হয়েছে। 

কোতোয়ালি থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘জাপার মামলা-সংক্রান্ত আদালতের আদেশের কোনো কাগজপত্র পাইনি। ডিউটি অফিসার গ্রহণ করে থাকলে সেটা যথাসময়ে পাব।’

গণঅধিকার পরিষদ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন বলেন, ‘জাপার অফিস ভাঙচুরের ঘটনায় আদালতে মামলা করার বিষয়ে জানি না। এমন ঘটনা ঘটলে আইনিভাবেই মোকাবিলা করা হবে।’ 

প্রসঙ্গত, গত ৩১ জুন বিকেলে নগরীতে জাপার মিছিলে হামলার অভিযোগ ওঠে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তখন জাপার পাল্টা প্রতিরোধে গণঅধিকারের কর্মীদের বেধড়ক মারধর করা হয়। রাত ৯টার দিকে গণঅধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জোটবদ্ধ হয়ে জাপা কার্যালয় ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com