Current Bangladesh Time
Wednesday August ১৯, ২০২৬ ১১:৩৭ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে সাবেক স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগ
৫ July ২০২৫ Saturday ৪:৪৯:২৯ PM
Print this E-mail this

নলছিটিতে সাবেক স্বামীর বিরুদ্ধে তালাকপ্রাপ্তা স্ত্রীকে ধ*র্ষ*ণের অভিযোগ


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে তালাক দেওয়ার পর ১৭ দিন আটকে রেখে প্রাক্তন স্ত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে গোলাম রাব্বি নামে এক যুবককের বিরুদ্ধে। তিনি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের আজিজ মোল্লার ছেলে।

শনিবার (৫ জুলাই) দুপুরে নলছিটি উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী তার সাবেক স্বামীর গোলাম রাব্বির বিরুদ্ধে এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০১৯ সালের ২ আগস্ট গোলাম রাব্বির সাথে আমার বিবাহ হয়। বিবাহের পর সে আমার কাছে যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। পরে আমার পরিবার থেকে তাকে ৭ লাখ টাকা দেওয়া হয়। এরপর গোলাম রাব্বি বরিশাল নগরীর বেলতলা এলাকায় ভাড়া বাসায় আমাকে রেখে প্রবাসে চলে যান। প্রবাসে থাকাকালীন সময়ে বিভিন্ন কথা প্রসঙ্গে তিনি আমাকে মৌখিক তালাক দেয় এবং বাসা থেকে তাড়িয়ে দেওয়ার কথা বলেন। পরে আমি কাজীর মাধ্যমে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে তালাক দেই। এর কিছুদিন পর সে বিদেশ থেকে এসে গত ২৯ মার্চ ঢাকায় আমার বোনের বাসা থেকে আমাকে জোরপূর্বক তুলে এনে ১৪ এপ্রিল পর্যন্ত বেলতলা এলাকায় ভাড়া বাসায় তালাবদ্ধ করে রাখেন। সেখানে আমাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে আমি ওই বাসা থেকে কৌশলে পালিয়ে আসি।

তিনি আরও বলেন- তালাকের ৩ মাস পর দপদপিয়া ইউনিয়নের কয়া এলাকার এমদাদুল হকের ছেলে জাহিদুল ইসলামের সাথে আমার বিবাহ হয়। বিবাহ হওয়ার পরে আমার বিরুদ্ধে আদালতে ব্যভিচার ও স্বর্ণ-নগদ টাকা চুরির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করেন সাবেক স্বামী গোলাম রাব্বি। ওই মামলায় আমার বর্তমান স্বামী জাহিদুল ইসলামকেও আসামি করা হয়। মিথ্যা মামলায় আমরা ১৩ দিন কারাগারে থাকার পর আদালতে তালাক ও বর্তমান বিয়ের কাগজপত্র দাখিল করলে আমাদের জামিন হয়। কারাগারে থাকাকালীন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বর্তমান স্বামী ও আমাকে জড়িয়ে মিথ্যা কল্পকাহিনী রটিয়ে আমাদের সম্মানহানি করেন গোলাম রাব্বি। বর্তমানে তার উপুর্যুপরি হুমকি-ধমকিতে আমরা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারীর বর্তমান স্বামী জাহিদুল ইসলাম ও শ্বশুর ইমদাদুল হক উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে ওই নারীর সাবেক স্বামী গোলাম রাব্বি বলেন, সংবাদ সম্মেলনে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমার সম্মানহানি ও হয়রানি করার উদ্দেশ্যে এসব অভিযোগ তোলা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com