Current Bangladesh Time
Saturday May ৯, ২০২৬ ৪:৫২ PM
Barisal News
Latest News
Home » পিরোজপুর » মঠবাড়িয়া » মঠবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
৫ July ২০২৫ Saturday ৬:৪৪:৩৬ PM
Print this E-mail this

মঠবাড়িয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার


মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. জাকির হোসেন ওরফে নিজাম মেম্বর নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ গোপনে সংবাদ পেয়ে উপজেলার টিয়ারখালী গ্রামের নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে তিনটি ধারালো অস্ত্র সহ একটি এয়ারগান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, স্থানীয় হলতা গুলিসাখালী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং ওয়ার্ডের সক্রিয় একজন আওয়ামী লীগ কর্মী । গত দুই মাস পূর্বে সে একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে থেকে জামিনে মুক্ত হন।

পুলিশ জানায়, সম্প্রতি ওই ইউপি সদস্য একটি বিস্ফোরক মামলায় জামিনে মুক্ত হন। গোপনে  সংবাদ পেয়ে পুলিশের উপ পরিদর্শক দিপঙ্কর কুমার এর নেতৃতে একদল পুলিশ তার বাড়িতে তল্লাশী অভিযান চালায়। এসময় তার ঘরে মজুদকৃত অস্ত্রগুলো উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গ্রেফতারকৃত ইউপি সদস্য ইতিপূর্বে একটি বিস্ফোরক মামলা গ্রেতার হয়ে জামিনে বের হন। পুলিশ গোপনে গোপনে সংবাদ পেয়ে তার বাড়ি থেকে তিনটি ধারালো অস্ত্র ও একটি এয়ারগান উদ্ধার করে।

এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তাকে আদালতে সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
প্রধানমন্ত্রীর সঙ্গে বরিশালের বিএনপি নেতাদের মতবিনিময় সভা আজ, দল গোছানোই লক্ষ্য
বাড়ছে মন্ত্রিসভার আকার, আসছে নতুন মুখ,তালিকায় সেলিমা রহমান ও মোশারেফ
বরিশালে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বরিশালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু,বিভাগে মৃত্যুসংখ্যা এখন ২৬
দুই মাসে ডজনের বেশি প্রকাশ্য কর্মসূচি: বরিশালে দাপট দেখাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ দল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com