সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ মুনিয়া আক্তারের। নগরীর ধান গবেষণা রোড থেকে গত শুক্রবার বিকালে মুনিয়া আক্তার নামের শিক্ষার্থীকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে।
মুনিয়ার পরিবারের সদস্যরা জানান, ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজের ভাতিজা নয়ন তাদের মেয়েকে অপহরণ করেছে। মুনিয়া নগরীর এআরএস স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ও ধান গবেষণা রোডের মোহাম্মদ হোসেনের মেয়ে। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও সাত দিনেও খোঁজ মেলেনি মুনিয়ার।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেছে তার পরিবার। ওই স্কুলছাত্রীকে উদ্ধার করতে কাজ করছে পুলিশ।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩