Home » বরিশাল » বানারীপাড়া » বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে
৯ May ২০২৬ Saturday ১১:৩৭:৩৪ AM
বানারীপাড়ায় নারীকে মারধর ও যৌনপীড়নের মামলায় সেই কৃষকদল নেতা কারাগারে
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় এক নারীকে মারধর, শ্লীলতাহানী ,টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী উদয়কাঠী ইউনিয়ন কৃষকদল সভাপতি শাহ আলম সিকদারকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ৫ মে বরিশালের সংশ্লিষ্ট আদালতে হাজির হয়ে তিনি জামিনের প্রার্থনা করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। মামলা সুত্রে জানা গেছে, লেনদেন সংক্রান্ত পূর্ব
বিরোধের জের ধরে গত ৭ মার্চ বিকালে উদয়কাঠী ইউনিয়ন কৃষক দলের সভাপতি
শাহ আলম সিকদার বাদী রাজিয়া সুলতানার তেতলা গ্রামের বাড়ির ঘরে ঢুকে সেলাই মেশিনের টেবিলের ওপর রাখা তার মোবাইল ফোনটি ভেঙে ফেলে এবং এর মধ্যে থাকা মেমরি ও সিম কার্ড এবং টেবিলের ড্রয়ারে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। রাজিয়ার ছোট মেয়ে মাইসা (৯) এসময় ডাক চিৎকার দিলে রাজিয়া এসে এতে বাধা দিতে গেলে তাকে এলোপাতাড়িভাবে কিল-ঘুষি মারাসহ ধর্ষণের উদ্দেশ্যে শ্লীলতাহানি (যৌনপীড়ন)
করেন এবং তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান।
এ ব্যপারে ভূক্তভোগী ওই নারী কৃষকদল নেতা শাহ্ আলম সিকদারকে আসামী করে ৯ মার্চ সন্ধ্যায় বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা পেয়ে ১০ মার্চ এটি এজাহার হিসেবে রুজু করা হয়। সেই মামলায় জামিন প্রার্থনা করলে আদালত তা না মঞ্জুর করে আসামী শাহ্ আলম সিকদারকে কারাগারে পাঠান। এদিকে মামলা দায়ের ও আসামী কারাগারে যাওয়ার পর থেকে আসামীর ভাইসহ স্বজন ও সহযোগীদের পক্ষ থেকে বাদীকে নানা ভাবে হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। এদিকে নারীকে মারধর ও যৌণনিপীড়নের ঘটনায় জড়িত কৃষক দল নেতার বিরুদ্ধে গত দুমাসেও দলীয় কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে প্রশ্ন উঠেছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩