Current Bangladesh Time
Wednesday June ৩, ২০২৬ ৪:২৭ AM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় পরীক্ষা ভালো না হওয়ায় প্রাণ দিলেন এইচএসসি পরীক্ষার্থী
৫ July ২০২৫ Saturday ৮:০৯:৪৭ PM
Print this E-mail this

বরগুনায় পরীক্ষা ভালো না হওয়ায় প্রাণ দিলেন এইচএসসি পরীক্ষার্থী


বরগুনা প্রতিনিধি:

ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহনন করেছেন এইচএসসি পরীক্ষার্থী কাওসার (১৮)। শুক্রবার (৪ জুলাই) গভীর রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পরিবার। 

কাওসার বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের কদমতলা গ্রামের বাসিন্দা এবং সুবিদখালি সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। জানা গেছে, গত বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা আশানুরূপ না হওয়ার হতাশা থেকেই এমন চরম সিদ্ধান্ত নেন কাওসার।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র বিষয়ে ভালো পরীক্ষা না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে কাওসার। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের সঙ্গে একাধিকবার শেয়ার করেছিলেন। 

শুক্রবার গভীর রাতে নিজ ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা কাওসারকে দ্রুত উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন কাওসারের মা-বাবা ও আত্মীয়স্বজন। কাওসার একজন মেধাবী ও শান্ত স্বভাবের ছেলে ছিল বলেও জানায় প্রতিবেশীরা। বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির জানান, মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় অসংখ্য মানুষ, বিক্ষোভ ছাত্রদল ও যুবদলের
বরিশাল: ঈদে নিজস্ব বলয় গড়ার চেষ্টা বিএনপি নেতাদের
ঢাকা-বরিশাল নৌরুট: যাত্রী খরা, অস্তিত্ব সংকটে লঞ্চ মালিকরা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মঙ্গলবার মরদেহ নেয়া হবে ভোলায়
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com