Current Bangladesh Time
Thursday August ২০, ২০২৬ ১:২৫ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » উজিরপুরের সংখ্যালঘু ডাক্তার বাড়ির জমি দখল করেছে একদল দুর্বৃত্ত
৭ July ২০২৫ Monday ৭:৪০:৫৯ PM
Print this E-mail this

উজিরপুরের সংখ্যালঘু ডাক্তার বাড়ির জমি দখল করেছে একদল দুর্বৃত্ত


উজিরপুর ((বরিশাল) প্রতিনিধি:

উজিরপুরে জোর করে, সংখ্যালঘু পরিবারের জমি দখল করে গাছ কেটে নিয়েছে একদল দুষ্কৃতিকারী। সোমবার সকালে, বরিশাল জেলার উজিরপুর পৌরসভার অন্তর্গত, গার্লস স্কুল সংলগ্ন,ডাক্তার  বাড়ি বলে খ্যাত  প্রিয়লাল দাশ গুপ্তের বাড়ির জমির একাংশ  জোর করে ভয় ভীতি দেখিয়ে  দখল করে   নেয় একদল ভূমিদস্যু।

 ভুক্তভোগী সাবেক স্কুল শিক্ষক নবকুমার দাশগুপ্ত(ভাণু স্যার) এর সাথে কথা বলে জানা যায়,স্থানীয় বিএনপি’র নাম ভাঙ্গিয়ে  আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, মো: সিরাজুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার, এরা তিনজন গত কয়েক মাস যাবৎ তার  পরিবারের সদস্যদের ওপর নানাবিধ ভয়ভীতি, হুমকি-ধমকি দিয়ে এই জমি দখলের চেষ্টা করে আসছে।

তারই ধারাবাহিকতায়, সোমবার  সকাল ৭টা নাগাদ, ঐ চক্রটি স্থানীয় বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে উজিরপুরের ডাক্তার বাড়ি বলে খ্যাত প্রিয়লাল ডাক্তারের বাড়ির সীমানার অন্তর্গত জমিতে অবৈধভাবে প্রবেশ করে। বাধা দিতে গেলে খুন জখমের হুমকি দেয়। পরবর্তীতে তারা সম্পূর্ণ বেআইনিভাবে গাছ কাটে ও খুঁটি গেঁড়ে এবং বেড়া দিয়ে জমি দখল করে নেয়।

এই ঘটনা উজিরপুর মডেল থানার পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায়।  পুলিশ আসার খবর জানতে পেরে ঐ কুচক্র মহল  ঘটনাস্থল ত্যাগ করে।

উজিরপুর থানার ওসি, আব্দুস সালাম জানান, আমি ছুটি থেকে মাত্র এসেছি, ঘটনাস্থল পরিদর্শন করে, পুলিশের রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

এই ঘটনা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন  কে  জানানো হলে, তিনি দ্রুত মামলা করার নির্দেশ দেন। তিনি বলেন, এই ঘটনা যাতে সঠিক বিচার পায়, সেটি নিশ্চিত করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করছে টিসিবি
পুলিশের আচরণগত সমস্যা দূর করতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে : বরিশাল রেঞ্জ ডিআইজি
পিরোজপুরে গাছের গোড়ায় গোড়ায় এডিস, বাড়ছে ডেঙ্গু
বরিশাল নগরী: ওয়ার্ডে ওয়ার্ডে বেহাল সড়ক, বৃষ্টিতে দুর্ভোগ
ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট রূপ দিতে কাজ করা হচ্ছে: বরিশালে তথ্যমন্ত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com