Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৭:১২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » ঝালকাঠিতে চার বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষা মান নিয়ে প্রশ্ন
১১ July ২০২৫ Friday ১:৪৮:১৪ PM
Print this E-mail this

ঝালকাঠিতে চার বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষা মান নিয়ে প্রশ্ন


রহিম রেজা, ঝালকাঠি প্রতিনিধি:


২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির নলছিটি উপজেলার চারটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এ পাবলিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশিত হলে বিষয়টি প্রকাশ্যে আসে।

ফলাফল বিশ্লেষণে জানা গেছে, দেলদুয়ার মাধ্যমিক বিদ্যালয় (১৩ জন), ভেরনবাড়িয়া সিএসইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় (৭ জন), মাটিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (১৭ জন) এবং জুরকাঠি মাধ্যমিক বালিকা বিদ্যালয় (১১ জন) থেকে মোট ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তবে দুঃখজনকভাবে চারটি প্রতিষ্ঠান থেকেই কেউ উত্তীর্ণ হতে পারেনি, ফলে এসব প্রতিষ্ঠানের পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।

শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, বছরের পর বছর শিক্ষার মান ও অবকাঠামোগত দুর্বলতা, শিক্ষক সংকট, অনিয়মিত পাঠদান এবং শিক্ষার্থী অনুপস্থিতির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই ফলাফল স্থানীয়ভাবে অভিভাবক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

এ বিষয়ে বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, “নলছিটির চারটি প্রতিষ্ঠানে একজনও শিক্ষার্থী পাস করেনি। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করবো এবং তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এবং শিক্ষার মান উন্নয়নে বোর্ড সজাগ রয়েছে।

জেলার শিক্ষা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসব বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা, পাঠদানে অনিয়ম ও ব্যবস্থাপনায় দুর্বলতা ছিল দীর্ঘদিনের অভিযোগ। সময়মতো পদক্ষেপ না নেওয়ার ফলে আজ এমন পরিণতি দেখতে হচ্ছে।

এমন ফলাফলের কারণে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর ভবিষ্যৎ কার্যক্রম এবং অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। শিক্ষাবিদ ও সচেতন মহল এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com