Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১:০৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » হাসপাতালে ভর্তি না করাতে ডেঙ্গু রোগীর আত্মহত্যার হুমকি, পরে মৃত্যু
১১ July ২০২৫ Friday ৬:৫৬:৫৩ PM
Print this E-mail this

হাসপাতালে ভর্তি না করাতে ডেঙ্গু রোগীর আত্মহত্যার হুমকি, পরে মৃত্যু


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. হাসিব খান (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তি না হতে আত্মহত্যার হুমকি দেয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ জনে।

নিহত হাসিব খান বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কামাল খানের ছেলে।

হাসিবের বাবা কামাল খান জানান, গত ৪ জুলাই ছেলের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। তখন হাসপাতালে ভর্তি করাতে চাইলে হাসিব রাজি হয়নি। বরং সে আত্মহত্যার হুমকি দেয়। এজন্য বাধ্য হয়ে বাড়িতে রেখেই চিকিৎসা চলতে থাকে।

তিনি বলেন, ‘বুধবার সকালে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে আমরা দ্রুত তাকে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com