Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৭:২১ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটির দপদপিয়াতে ইয়াবাসহ বিএনপি নেতা আটক
১৩ July ২০২৫ Sunday ১২:৩৫:০০ AM
Print this E-mail this

নলছিটির দপদপিয়াতে ইয়াবাসহ বিএনপি নেতা আটক


নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলাধী ৯নং দপদপিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নাসির হাওলাদার নামে এক বিএনপি নেতাকে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে ঝালকাঠি জেলা ডিবি পুলিশ আটক করেন।

স্থানীয় সূত্রে জানাগেছে: নাসির হাওলাদার ইউনিয়নের চরকয়া গ্রামের মোঃ সামসু হাওলাদার ছেলে। এছাড়াও নাসির হাওলাদার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় দীর্ঘদিন যাবত চায়ের দোকানের আড়ালে আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় গোটা ইউনিয়নে মাদক ব্যবসা করে যাচ্ছেন! স্থানীয়রা আরও জানান নলছিটি পৌরসভার ১নং ওয়ার্ডের সুমন হাওলাদার নামে চিহ্নিত মাদক ব্যবসায়ী তার ছত্রছায়ায় মাদক ব্যবসা করে আসছিল বলে জানাগেছে। সুমন হাওলাদার নলছিটি থানার স্টাফ পরিচয় দিয়ে তারই ধারাবাহিকতায় নাসির হাওলাদার মাদক কারবারি করেন। এছাড়াও চরকয়া ভুট্টো হাট এলাকায় রমিজ হাওলাদার নামে এক যুবকের জড়িত থাকার অভিযোগ পাওয়াগেছে আজ তার নিজ বাড়ির সামনে ইয়াবা বিক্রি করার সময় হাতে নাতে ঝালকাঠি জেলা ডিবির পুলিশ আটক করেন।

স্থানীয়দের দাবী মাদক যুবসমাজ ধংস করে দেয় আমাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে এদের আইনের আওতায় এনে শাস্তির দাবি। এরা যেন অর্থের বিনিময়ে
ছাড়া না পায়। এদের সাথে জড়িতদের অতিদ্রুত গ্রেফতার করা হউক। এ ছাড়া ও আরও জানান রাজনীতি দল কে যারা ব্যাবহার করে অপকর্ম করে তারা সমাজের শত্রু দেশের শত্রু। বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালীন এই ধরনের ঘটনা দপদপিয়া ইউনিয়নে ঘটে নায়। আওয়ামী লীগ সরকার থাকাকালীন রাতে বেলায় দরজা খোলা রয়েছে। এখন আমরা সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী আমাদের জীবনের নেই কোন নিরাপত্তা। সুদৃষ্টি কামনা করছি ঝালকাঠি জেলা প্রশাসক মহোদয়ের।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com