Home » ঝালকাঠি » নলছিটি » অবৈধ ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তি আটক
১৫ July ২০২৫ Tuesday ১০:০৭:৩৪ AM
অবৈধ ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিনসহ এক ব্যক্তি আটক
রহিম রেজা,ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটি উপজেলায় অভিযান চালিয়ে ৭২০ কেজি অবৈধ নিষিদ্ধ পলিথিনের পলিব্যাগ জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একজনকে আটক করা হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকেল ৫টা ৩০ মিনিটে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া এলাকায় সুলতান সকিনা নার্সিং ইনস্টিটিউটের সামনে থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়। অভিযানে মো. মূছা হারুন মোল্লা (৫৩) নামে একজনকে আটক করা হয়। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার পশ্চিম রতনদি এলাকার বাসিন্দা।
তার হেফাজত থেকে চারটি সাদা প্লাস্টিকের বস্তা ও চারটি বাদামী কাগজে মোড়ানো বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ছিল ৯০ কেজি করে পলিথিন—মোট ৭২০ কেজি।
জব্দকৃত পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও নিষিদ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিবি পুলিশ জানিয়েছে, আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং নিয়মিত মাদক ও পরিবেশবিরোধী অভিযান চলমান থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার