বঙ্গোপসাগরের সোনারচরে জলদস্যুদের কবলে পড়েছে বরগুনার পাথরঘাটার একটি মাছ ধরার ট্রলার। শুক্রবার রাত ২টার দিকে উপজেলা সদরের ১০০ কিলোমিটার দক্ষিণে সাগরে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীদের ভাষ্য, দস্যুরা ১৭ জনকে মারধর করে ২৬ লাখ টাকার ইলিশ লুটে নিয়েছে। আহত জেলেরা বরগুনার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এফবি রফিক নামের ট্রলারটির মালিক নলী গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লা। তিনি জানিয়েছেন, ১২ জুলাই তাঁর ট্রলারটি সাগরে মাছ ধরতে যায়। এক সপ্তাহ ধরে সাগর থেকে জেলেরা দুই হাজার ২০০ বড় আকারের ইলিশ শিকার করেন। এগুলোর বাজারমূল্য আনুমানিক ২৬ লাখ টাকা। শনিবার রাত ২টার দিকে চট্টগ্রামের বাঁশখালীর এফবি আল নুর (ক্রমিক নং-১৭৫) নামের একটি ট্রলারে করে এসে হানা দেয় জলদস্যুরা। তারা জেলেদের মারধর করে সব ইলিশ ছিনিয়ে নেয়। এ বিষয়ে তিনি পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করবেন।
ট্রলারটির মাঝি জলিল মিয়া জানান, প্রথম পাঁচ দিনে তাদের জালে অল্প কিছু মাছ ধরা পড়ে।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সোনারচর এলাকায় জাল ফেলে একঝাঁক বড় আকারের ইলিশ ধরেন। বিষয়টি জলদস্যুরা দূর থেকে দেখছিল। শুক্রবার রাতে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে জলদস্যুরা। তাবা মাছসহ ১৭টি মোবাইল ফোনসেট নিয়ে যায়। তাদের সবাইকে ব্যাপক মারধর করে। খালি ট্রলার নিয়ে শনিবার সকালে তারা তীরে ফিরেছেন।
বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দুলাল মাঝি এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত জেলেরা বরগুনার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
পাথরঘাটা থানার ওসি মো. মেহেদী হাসান শনিবার বিকেলে বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার