Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৫:৩৩ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশু মুনিবার
২০ July ২০২৫ Sunday ১:৪৫:৫৭ PM
Print this E-mail this

শিয়াল ধরার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল শিশু মুনিবার


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের পশ্চিম গোহালকাঠি গ্রামে শিয়াল ধরার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুনিবার আক্তার (১০) নামে এক পঞ্চম শ্রেণির ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি বাগানে গাব কুড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয় সে।


নিহত মুনিবা একই গ্রামের বাসিন্দা জসিম মীরের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।


বাড়ির লোকজন জানান, সকালে খেলতে খেলতে মুনিবা পাশের বাগানে গিয়েছিল। দীর্ঘ সময়েও সে বাড়ি না ফেরায় খোঁজ করতে গিয়ে বাগানে বৈদ্যুতিক তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আ. খালেক জোমাদ্দার নামে এক গ্রাম্য ওঝা দীর্ঘদিন ধরে বেজি, শিয়াল ও ইঁদুর ধরার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে ফাঁদ পাতেন। তার এই ফাঁদে এর আগেও এক বৃদ্ধা নারী ও একটি শিশু আহত হয়েছিলেন। এরপরও তিনি সংযোগটি চালু রেখেছিলেন।

শিশুটির পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ওই বাগানে বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছিলেন খালেক জোমাদ্দার। তবে কারও কোনো অনুমতি ছাড়াই ঘরের পেছনের একটি পরিত্যক্ত স্থানে এভাবে ফাঁদ পেতে রাখা ছিল চরম অবহেলার পরিচয়।


ঘটনার পর থেকেই অভিযুক্ত খালেক জোমাদ্দার ও তার পরিবার এলাকা ছেড়ে আত্মগোপনে চলে গেছেন।


এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com