Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১২:৫৩ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বেতাগী » বরগুনায় চাঁ*দা*বা*জি মাম*লায় যুবদল নে*তা গ্রে*ফ*তা*র, প*লা*ত*ক ছাত্রদল সভাপতি
২৮ July ২০২৫ Monday ১২:০৮:০৮ AM
Print this E-mail this

বরগুনায় চাঁ*দা*বা*জি মাম*লায় যুবদল নে*তা গ্রে*ফ*তা*র, প*লা*ত*ক ছাত্রদল সভাপতি


বেতাগী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে চাঁদাবাজি মামলায় বিবিচিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে তাকে বরগুনা জেল হাজতে পাঠানো হয়। এর আগে শনিবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, জাহিদ হাসান নামে এক ব্যক্তি চাঁদাবাজির অভিযোগ উল্লেখ করে বিবিচিনি ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হেলাল হোসেন দিনাজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক আদিল সিকদারের বিরুদ্ধে বেতাগী থানায় মামলা করেন। এছাড়া মামলায় ৮ থেকে ১০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলায় পুলিশ অভিযান চালিয়ে আদিল সিকদারকে গ্রেফতার করে। তবে মামলার ১ নম্বর আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল হোসেন দিনাচ (২৭) বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে বেতাগী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোয়েব কবির বলেন, ‘ছাত্রদলের পদ-পদবী থেকে চাঁদাবাজি করলে বা কোনো অপকর্ম করলে এর দ্বায়ভার দল নিবে না। বরং অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

বেতাগী থানার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন খান বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে আদিল সিকদারকে গ্রেফতার করে রোববার সকালে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com