পরকীয়ার সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন স্বামী সরোয়ার হোসেন (৪০)। শুক্রবার (১ আগস্ট) ভোরে চার বছরের সন্তানকে নিয়ে বাউফল থানায় গিয়ে হত্যার দায় স্বীকার করেন তিনি।
নিহত সালমা আক্তার (৩২) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের মেয়ে এবং বাউফলের নুরাইনপুর নেছারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সরোয়ার হোসেন নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে।
জানা গেছে, চন্দ্রপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করছিলেন তারা। বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জেরে সরোয়ার দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান এবং পরদিন ভোরে থানায় আত্মসমর্পণ করেন।
বাউফল থানার ওসি আকতারুজ্জামান সরকার জানান,সরোয়ার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী