Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ৫:৫৮ PM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » রাজাপুর » রাজাপুরে রাস্তায় কচুগাছ রোপণ করে প্রতিবাদ
২ August ২০২৫ Saturday ৭:৩২:৫১ PM
Print this E-mail this

রাজাপুরে রাস্তায় কচুগাছ রোপণ করে প্রতিবাদ


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে কচুগাছ রোপণ করে ব্যতিক্রমী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে অংশ নেন সাতুরিয়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের বাসিন্দাসহ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা এবং সমাজসেবীরা।

বক্তব্য রাখেন স্থানীয় প্রবীণ আব্দুল লতিফ মোল্লা, বাশার, আবুল বাশার, ইয়সিন আরাফাত, সিদ্দিকিয়া দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা আনোয়ার হোসেন, শিক্ষিকা নাজমিন বেগম এবং লেবুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী লাবিদ ও মাহিম।

এ সময় বক্তারা বলেন, মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা সড়কটি স্বাধীনতার পরপরই নির্মাণ করা হলেও দীর্ঘ ৫৪ বছরেও পাকা হয়নি। বর্ষা মৌসুমে এ রাস্তা কাদায় একাকার হয়ে যায়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী ও বৃদ্ধসহ শত শত মানুষকে চরম দুর্ভোগে পোহাতে হয়।

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে মোল্লাবাড়ি থেকে জোড়াপোল হয়ে গোয়ালবাড়ি পর্যন্ত কাঁচা সড়কটি প্রশস্ত করে পাকা করার আহ্বান জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com