ঝালকাঠির নলছিটিতে অভিযান চালিয়ে ৩০৫ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে পৌর শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত নারী সাথী আক্তার (৩২), স্বামী মনির হোসেনের বসতঘর থেকে মাদকদ্রব্যসহ আটক হন। পুলিশ জানায়, তার পরিহিত পায়জামার ডান পাশের কোচর থেকে একটি সিলযুক্ত জিপার ব্যাগে থাকা ৩০৫ পিস ইয়াবা এবং ঘরের বারান্দা থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার এসআই (নিরস্ত্র) এল.এম. আতাউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আলামত ওজন করে জব্দ করা হয়েছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার