Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ৫:৩৫ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » নলছিটিতে জুলাই যোদ্ধা পরিচয়ে মামলার আসামি ছিনতাই করলেন ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি
৪ August ২০২৫ Monday ৪:৪১:৪৪ PM
Print this E-mail this

নলছিটিতে জুলাই যোদ্ধা পরিচয়ে মামলার আসামি ছিনতাই করলেন ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির নলছিটিতে গ্রেফতার করা মামলার পলাতক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়দানকারী উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন সভাপতির বিরুদ্ধে।

জানা গেছে, রোববার (৩ আগস্ট) সন্ধ্যার পরে নলছিটি থানার এসআই আখতার হোসেন উপজেলার সরমহল গ্রামের পলাতক আসামি আল-আমিন সরদারকে মানপাশা বাজার এলাকা থেকে আটক করেন। আল আমিন রাজবাড়ী থানার একটি জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

আটকের খবর পেয়ে আসামির ভাই আবু মুছা সরদার দলবলসহ সেখানে গিয়ে হাজির হন। তিনি নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেন এবং ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি পরিচয় দেন। তিনি আসামিকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দিতে থাকেন।

একপর্যায়ে আবু মুছা সরদার ও তার সহযোগীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন এবং ওই অবস্থায় আল-আমিনকে ছিনিয়ে নেয় দলটি। এতে এসআই আখতার হোসেন আহত হন বলে জানা গেছে।

পরে নলছিটি থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনিয়ে নেওয়া আসামির ফেলে যাওয়া একটি গাড়ি জব্দ করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে আল-আমিন সরদার এবং আবু মুছা সরদারসহ জড়িতদের ধরতে অভিযান শুরু করেছ।

উল্লেখ্য, পলাতক আসামি মো. আল-আমিন সরদার ও ছিনিয়ে নেওয়ার ঘটনায় অভিযুক্ত আবু মুছা সরদার সরমহল গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি ও ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক ইছহাক সরদারের ছেলে। তার এক ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ইমরান সরদার ও ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ ঈসা সরদার।

নলছিটি থানার ওসি মো.আব্দুস সালাম এ ঘটনা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান শুরু করা হয়েছে। ইতোমধ্যে আসামি ছিনতাইয়ের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com