Current Bangladesh Time
Friday June ২৬, ২০২৬ ৩:৫৯ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল
৫ August ২০২৫ Tuesday ২:৪২:৩৮ PM
Print this E-mail this

বাউফলে আ.লীগ নেতার নেতৃত্বে ইসলামী আন্দোলনের বিজয় মিছিল


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জুলাই-আগস্ট আন্দোলনের শহীদদের স্মরণে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই)। এর নেতৃত্বে দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাউফল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম ইউসুফ।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পৌর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলনের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, এসএম ইউসুফ একজন বিতর্কিত ব্যক্তি। আমাদের জুলাই বিপ্লবের বিজয় মিছিলে তার অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ হয়েছে। সে কিভাবে মিছিলে এলো তা তদন্ত করে দেখা উচিত।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাউফল উপজেলার সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম বলেন, এই সংগঠনে কিছু দুর্নীতিবাজ টাউট বাটপার প্রবেশ করেছে। এ কারণে আমি সভাপতি পদ থেকে অব্যাহতি নিয়েছি। আমি টানা ৭ বছর এই সংগঠনের নেতৃত্ব দিয়েছে। ২০১৮ সালে নির্বাচনে অংশগ্রহণ করেছি। এখানে কিছু চাটুকার প্রবেশ করার কারণে মনের কষ্টে এই পদ থেকে অব্যাহতি নিয়েছি। বর্তমানে বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আহ্বায়ক কমিটি দিয়ে পরিচালিত হচ্ছে।

আওয়ামী লীগ নেতা এসএম ইউসুফ বলেন, এ বিষয়ে আমি মোবাইলে কোনো বক্তব্য দেব না। মাগরিবের নামাজের পর আপনি গোলাবাড়ি এলে আমি সামনা সামনি বক্তব্য দেব।

এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল শাখার আহ্বায়ক আবুল হোসেন বলেন, এমনেই তিনি এসেছেন।এসএম ইউসুফ বর্তমানে চরমোনাইয়ের সঙ্গে কাজ করে। আওয়ামী লীগ সরকারের পতনের আগেই তিনি চরমোনাইয়ের সঙ্গে যোগ দিয়েছিলেন। কোনো পোস্ট পজিশন দেওয়া হয়নি তাকে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com